× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৯ পিএম

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

শিক্ষার্থীদের পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে নির্বাচন শুরু হবে আশা করি। 

বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এমন আশার কথা জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন। তাই এই সময় নির্বাচন করা কঠিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয়Ñ এমন কোনো নজির নেই। সরকারের সঙ্গে নির্বাচন উপযোগী সময়ের তালিকা চাওয়া হয়েছে। নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতার নিরিখে তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে ১২ নভেম্বর শুরু করে সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে ইসি। সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন করার সুযোগ তারা দেখছে না। বিশেষ করে শিক্ষা ও পুলিশ প্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৭ সালের জানুয়ারির আগে নির্বাচন চায় না। পরে ইসি জানায়, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সরকারের চাপে ইউপি নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে ইসি পিছিয়ে গেল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, মোটেই না। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে লাখ লাখ শিক্ষার্থীর পড়ালেখার যাতে বিঘ্ন না হয়, সেটা বিবেচনায় নিচ্ছে ইসি। 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ইসি অনেক কিছু বিবেচনা করে নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়। তারা সম্ভাব্য একটি সময়সূচি ঘোষণা করেছিলেন। কিন্তু ১২ নভেম্বরের পরপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে পিছিয়ে যাওয়া কিছু পরীক্ষার সমন্বয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যসূচি শেষ করার বিষয়ও রয়েছে। পরীক্ষার আগে আগে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার শুরু হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়টা হয়তো একটু পিছিয়ে যাবে।

আগামী বছরের শুরুতে রোজা আছে, ঈদ আছে, বিভিন্ন পরীক্ষা আছে; তখনকার শিডিউলটা কীভাবে হবেÑ এ প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাস, ঈদ, পূজা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষাÑ এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যেই আমাদের স্লটÑ মানে সবদিক বিবেচনায় রেখে যাতে করা যায়, সেভাবেই আমরা চিন্তাভাবনা করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা