× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩০ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪ পিএম

সার্ক কৃষি কেন্দ্র। ছবি: সংগৃহীত

সার্ক কৃষি কেন্দ্র। ছবি: সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোর কৃষি, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের তথ্য সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সার্ক কৃষি কেন্দ্রের নবনিযুক্ত পরিচালক ড. মো. গোলাম মাহবুব।

ঢাকার ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সভায় সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি কৃষিবিদ নিজামুল হক, সহসভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মতবিনিময়কালে ড. মো. গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও কৃষিবিষয়ক সংবাদ আরও কার্যকরভাবে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স  ফোরামের নেতারাও সার্ক কৃষি কেন্দ্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তারা কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষকের উদ্ভাবন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের তথ্য আরও বিস্তৃতভাবে প্রচারে নিয়মিত তথ্য বিনিময় ও যৌথ কার্যক্রমের ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. মো. সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) মো. আবুল বাশার মিরাজ এবং মিডিয়া ও কমিউনিকেশন অফিসার মো. নুরুল ওয়ারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি কৃষিবিদ নিজামুল হক, সহ সভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজম, কার্য নির্বাহী সদস্য জাহিদুর রহমান, অর্থ সম্পাদক  নূরে আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা