বাসস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯ পিএম
নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি
বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের স্থগিত হওয়া কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে এই নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের মতোই ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তা অনুমোদন ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য ২ সেপ্টেম্বর মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’