বাসস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান। এর ফলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সফর ও ভ্রমণ আরও সহজ হবে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ সরকারের পক্ষে এতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ।
চুক্তির আওতায় উভয় দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা নির্ধারিত ভিসা অব্যাহতি সুবিধার অধীনে বিনা ভিসায় একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।