বগুড়া অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪ পিএম
বুধবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভায় কথা বলেন বক্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতেই পারে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সরকারের নীতি ও সামাজিক ইশতেহার বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য।”
তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, সততা ও দক্ষতার ভিত্তিতেই বর্তমানে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করা হচ্ছে।