× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মশালায় বক্তারা

কৃষি উৎপাদন বাড়ানোর চাবিকাঠি মানসম্মত বীজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০২ পিএম

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত কৃষি সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত কৃষি সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি উৎপাদন বাড়াতে মানসম্মত ও পরীক্ষিত বীজের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। দেশে বছরে প্রায় ১৩ লাখ মেট্রিক টন বীজের চাহিদার বিপরীতে মাত্র ৩০ শতাংশ বীজ ফরমাল বা পরীক্ষিত। বাকি ৪০ শতাংশ সেমি-ফরমাল এবং ৩০ শতাংশ কৃষকের নিজস্ব সংরক্ষিত বীজ। ফলে বীজের মান, সংরক্ষণ, সরবরাহ ও স্বাস্থ্যগত ঝুঁকি কৃষি উৎপাদনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত কৃষি সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। সার্ক কৃষি কেন্দ্রে আয়োজিত কর্মশালায় অংশ নেন বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সদস্যরা।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম বলেন, কৃষিতে উৎপাদন বাড়াতে বাংলাদেশকে ফরমাল সিড ব্যবস্থার দিকে এগোতে হবে। পরীক্ষিত ও মান নিয়ন্ত্রিত বীজের ব্যবহার বাড়ানো গেলে কৃষকের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদনঝুঁকিও কমবে।

তিনি বলেন, বীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা, বিশুদ্ধতা, স্বাস্থ্য, লেবেলিং ও সংরক্ষণে নানা ঝুঁকি রয়েছে। সঠিক মানের বীজ সঠিক সময়ে কৃষকের কাছে পৌঁছানোও বড় চ্যালেঞ্জ। কম হারে বীজ প্রতিস্থাপনের কারণে জাতের অবক্ষয় ও রোগের বিস্তার ঘটতে পারে।

বক্তারা আরও বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হাইব্রিড ফসল ও নতুন প্রযুক্তির প্রসার জরুরি। ব্রী’র হাইব্রিড রাইচ বিভাগের প্রধান ড. মো. জামিল হাসান জানান, সাধারণ উফশী জাতের তুলনায় হাইব্রিড ফসলে ফলন ১৫ থেকে ২০ শতাংশ বেশি; কোনো কোনো সবজিতে এ বৃদ্ধি ৮০ শতাংশেরও বেশি। একই সঙ্গে হাইব্রিড ফসল তুলনামূলক কম সময়ে ঘরে তোলা যায়।

কর্মশালায় আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম ও বীজ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আক্তার হোসেন খান, বাংলাদেশে সোসাইটি অব সীড টেকনোলজির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ'র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএআরএফের সভাপতি মো. নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজম, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল মাসুম প্রমুখ।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা