× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ছবি: ফেসবুক থেকে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ছবি: ফেসবুক থেকে

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে আরও একধাপ এগোচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে অতিরিক্ত ১১টি বিমান কেনার বিষয়ে বুধবার চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ১১টি বিমান যুক্ত হবে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩.৭ বিলিয়ন ডলারের চুক্তির বাইরে। ওই চুক্তিতে ছিল ১৪টি বিমান- আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮।

নতুন চুক্তি সম্পন্ন হলে বোয়িং থেকে বিমানের মোট সংগ্রহ পরিকল্পনা দাঁড়াবে ২৫টি উড়োজাহাজে। তবে নতুন ১১ বিমানের মডেল, মূল্য, অর্থায়ন ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

বিমানের ভবিষ্যৎ বহর সম্প্রসারণে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই নতুন এ চুক্তি হতে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা