× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএডিসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

বিএডিসির উদ্যোগে কৃষি ভবনের সেমিনার কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএডিসির উদ্যোগে কৃষি ভবনের সেমিনার কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে কৃষি ভবনের সেমিনার কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (জিআরএস) শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

দুই দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি সোমবার শুরু হয়, যা আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অর্পিত দায়িত্ব সম্পাদন করতে হবে। চাকরিজীবনে একজন কর্মচারীর কার্য সম্পাদনের সবচেয়ে যে বিষয়টি বেশি প্রয়োজন তা হলো পেশাদারি মনোভাব ও সততা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, সততা ও ন্যায়নিষ্ঠা ধরে রাখতে পারলে একজন কর্মচারীর কর্মজীবনে উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং পাশাপাশি একজন দক্ষ কর্মী হয়ে ওঠে। সুতরাং সততাকে কোনো কিছুর বিনিময়ে বিকিয়ে দেওয়া যাবে না। এতে করে একজন কর্মচারীর বিপরীতে উত্থাপিত অভিযোগের পরিমাণ হ্রাস পাবে। 

তিনি আরও বলেন, সরকারের আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তনে দায়িত্ব পালনে সবাইকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা