× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ককটেল ফাটিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৯ পিএম

প্রেস কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রেস কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা শহরে কয়েকটা ককটেল ফোটানো বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, “রাজনৈতিক কোনও সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।”

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিরোধী দল এখন যারা আছেন, তারা লংমার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।”

তিনি বলেন, “কংগ্রেস পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।”

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না, সরকারের মধ্যে সংকট।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা