× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০২ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম

তানজিম ওয়াহাব। ফাইল ছবি

তানজিম ওয়াহাব। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন তানজিম ওয়াহাব।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রবিবার এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২-এর আওতায় তানজিম ওয়াহাবকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

তানজিম ওয়াহাব জার্মানির বার্লিনে স্পোর ফাউন্ডেশনে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এর আগে বেঙ্গল ফাউন্ডেশনের হেড অব আর্টস প্রোগ্রাম এবং ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিলেন। তিনি ওয়ার্ল্ড প্রেস ফটোর জুরি বোর্ডের এশিয়া চেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতেও দায়িত্ব পালন করেছেন।


পুনর্নিয়োগের পর তানজিম ওয়াহাব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “জাতীয় জাদুঘরকে তারুণ্য ও শিশুবান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জাদুঘরের আধুনিকায়ন, নতুন কিউরেশন, ডিজিটাল উপস্থাপনা, মিউজিয়াম এক্সপ্লেইনার চালু, সংরক্ষণ কার্যক্রমে বিশেষায়িত প্রশিক্ষণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের সুবিধা সম্প্রসারণে কাজ করা হবে”।

এ ছাড়া স্কুলের শিক্ষা কার্যক্রমে জাদুঘর পরিদর্শন যুক্ত করা এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আয়োজনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা