× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশী দেশে পাচার ঠেকাতেই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

বিবিসি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৫ পিএম

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ফাইল ছবি

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ফাইল ছবি

প্রতিবেশী রাষ্ট্রগুলোতে জ্বালানি তেল পাচার হওয়ার ঝুঁকি এড়াতে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে রবিবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

সচিবালয়ে ব্রিফিংকালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশের জ্বালানি তেলের দামের সঙ্গে বাংলাদেশের তুলনা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলে বাংলাদেশেই জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল।

বিভিন্ন দেশের ডিজেলের দাম উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোর জ্বালানি তেলের মূল্য একটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো, ভারতে অর্থাৎ কলকাতাতেও ডিজেলের মূল্য ১৩৪ দশমিক ৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, নেপালে ১৬১ দশমিক ২৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ দশমিক ৪২ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, থাইল্যান্ডে ১৫১ দশমিক ২২টাকা, পাকিস্তানে ১৮৫ দশমিক ৪৮ টাকা, সংযুক্ত আরব আমিরাত আমাদের সাধারণ মানুষ যেটাকে দুবাই বলে চেনে সেখানেও এমনকি ১৪৪ দশমিক ৭৯ টাকা।”

মূল্য সমন্বয়ের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অর্থাৎ এই অঞ্চলে একমাত্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল। এর ফলশ্রুতিতে, আমাদের প্রবাসী ভাইয়েদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেটি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধানতম খাত সেই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার একটা বড় ঝুঁকির মুখে আমরা পড়েছিলাম।”

তিনি আরও বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থে এবং প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেন পাচার হয়ে যেতে না পারে সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে” বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।”

আন্তর্জাতিক বাজারে বা দেশে জ্বালানি তেলের দাম কমছে না কেন—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সেটা তো আসলে মধ্যপ্রাচ্য সংকটের সমাধানের সূত্র যাদের হাতে আছে তাদের কাছে প্রশ্ন করলে তারা এর উত্তর দিতে পারবেন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা