× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের দাম বৃদ্ধিতে ফেসবুকে বাইক বিক্রির পোস্টের হিড়িক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম

তেলের দাম বৃদ্ধিতে ফেসবুকে বাইক বিক্রির পোস্ট। ছবি: ফেসবুক থেকে

তেলের দাম বৃদ্ধিতে ফেসবুকে বাইক বিক্রির পোস্ট। ছবি: ফেসবুক থেকে

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর মোটরসাইকেল মালিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। ব্যয় সামলাতে না পেরে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নিজেদের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির পোস্ট দিচ্ছেন।

রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।

এর আগে অকটেনের দাম ছিল ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা। অর্থাৎ মোটরসাইকেলে ব্যবহৃত এই দুই জ্বালানির দাম এক ধাক্কায় লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে।

দাম বৃদ্ধির পর এসএম শামীম নামে একজন তার ফেসবুকে তার বাইকের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাইকটা কেউ কিনে আমাকে উদ্ধার করেন।’

আবু রায়হান ইফাত নামে এক সাংবাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘প্ল্যান একটাই- বাইক বিক্রি করে একটা সাইকেল কিনতে হবে।’

আল ইমরান সৌভিক নামে একজন তার ফেসবুকে নিজের বাইকের ছবি শেয়ার করেছেন, ক্যাপশনে তিনি লিখেছেন, “ইমারজেন্সি বিক্রি করা হবে, দরদামের দরকার নাই, যা দিবেন তাতেই খুশি, অকটেন ১৬৫।”

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা