× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয় জানাজা গন্ধমতিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম

নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার পর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অপ্রতিমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

অপ্রতিমের জানাজায় সবাইকে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানিয়েছেন উপাচার্য।

এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা