× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে মাদক পাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ পিএম

কুয়েতে মাদক পাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়েতে মাদক পাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়েতে মাদক ও সাইকোট্রপিক পদার্থ পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বিভাগের অভিযানে শুক্রবার তাকে আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে রাসায়নিক পদার্থে ভেজানো ৮০০টি কাগজের পাতা, তরল রাসায়নিক পদার্থভর্তি দুটি অ্যাম্পুল এবং দুটি নিখুঁত পরিমাপের স্কেল জব্দ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে জব্দকৃত এই সামগ্রীগুলো সন্দেহভাজনের কাছে মাদক কারবার এবং ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা