× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিগ্রামে চাকরির ফাঁদ: ৯৪ লাখ টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া এলাকার মো. জুলহাস উদ্দিন (৩৯) ও করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকার প্রহর (২৮)। 

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন, অভিযানে প্রথমে জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এর আগে চক্রের আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি জানায়, ২০২৫ সালের ২৪ আগস্ট টেলিগ্রামে ‘জেলস’ নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়ে মামলার বাদী মেহেদি হক নিয়নকে ফিশিং লিংকের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে নেওয়া হয়। সেখানে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। পরে মুনাফা উত্তোলনের কথা বলে আরও টাকা জমা দিতে বলে চক্রটি। এভাবে কয়েক দফায় বাদীর কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে দাবি সিআইডির। 

এ ঘটনায় পল্টন থানায় মামলা হলে তদন্তে চক্রটির সদস্যদের শনাক্ত করে সিআইডি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা