× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি অফিসে কর্মীদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ। ছবি: সংগৃহীত

দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ। ছবি: সংগৃহীত

দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ। 

জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই হাজিরা ব্যবস্থাপনা অ্যাপটি আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কার্যক্রমে গতিশীলতা আসবে, যা সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ করবে।

অ্যাপটিতে জিপিএস বা নির্ধারিত ভৌগোলিক অবস্থানের (জিও-ফেন্সিং) ভিত্তিতে কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ‘প্যারাল্যাক্সলজিক ইনফোটেক’ (পিএলএক্স)।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয়টি জেলায় অ্যাপটির পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে এটি চালু করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা