× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন পথচলা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেনÑ ঠিক কেমন হতে যাচ্ছে আমাদের নতুন বাংলাদেশ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারের গণতান্ত্রিক রূপান্তর এবং দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরবেন। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি সংকটের টেকসই সমাধান এবং বৈশ্বিক সংকট নিরসনে বাংলাদেশ কীভাবে গঠনমূলক ও প্রভাবশালী ভূমিকা রাখতে চায়, সে বিষয়েও তিনি মতামত প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর ভাষণে দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারÑ যেমন দারিদ্র্য বিমোচন, অর্থনীতিতে নতুন আশার সঞ্চার, জলবায়ু অর্থায়নসহ পরিবেশ রক্ষায় বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকার বিষয়টি গুরুত্ব পাবে”।

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি বাংলাদেশের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে থাকবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনা (সাইড ইভেন্ট) আয়োজন করব”।

এই দীর্ঘায়িত সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রাখতে বাংলাদেশ তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার রাখবে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক বড় বড় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলো শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া”।

সফরকালে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করবে এবং চূড়ান্ত হওয়া বৈঠকগুলোর বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা