× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬ পিএম

বাংলাদেশ সচিবালয়ের নিজ কার্যালয় থেকে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের নিজ কার্যালয় থেকে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সচিবালয়ের নিজ কার্যালয় থেকে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি  হেঁটে পার্শ্ববর্তী কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় তার সঙ্গে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

একই সঙ্গে দেশের কৃষি খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা