× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন শুরু

বাসস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৭ পিএম

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। 

‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অপরদিকে, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধন ২০২৫) (আরপিও) অনুযায়ী মূলত চার শ্রেণির ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তারা হলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনি এলাকার বাইরে চাকরিসূত্রে বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে আটক বন্দি এবং নিজ কেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী ভোটারদের মধ্যে যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে ভোটদানে তাদের সম্মতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো ভোটার অ্যাপটির মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

দেশের অভ্যন্তরে কর্মরত যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, এসএমএস-এর মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের সম্মতি নিশ্চিত করে হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আগে নিবন্ধন করেননি, তারা নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। পাশাপাশি, উপনির্বাচনের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।

এছাড়া জেলখানায় অন্তরীণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা