× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন: সমাজকল্যাণমন্ত্রী

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ সব খাত ধ্বংস করে গেছে।

বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ সব খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য।

মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ্।”

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা