× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে রপ্তানি বাড়াতে বিসিসিআইর ছয় প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। ফাইল ছবি

বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। ফাইল ছবি

চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো ও দুই দেশের বাণিজ্য- বিনিয়োগ সহযোগিতা জোরদারে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের কাছে দেওয়া প্রস্তাবনায় বৃহস্পতিবার বিসিসিআই বলেছে, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার হলেও চীনে বাংলাদেশের রপ্তানি এখনো এক বিলিয়ন ডলারের নিচে। এ ব্যবধান কমাতে চীনে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্র্যান্ডিং ও প্রচারণা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া চীনের প্রধান বাণিজ্য মেলা ও ডিজিটাল মার্কেটপ্লেসে যোগ্য বাংলাদেশি রপ্তানিকারকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

কুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-দক্ষিণ এশিয়া মেলায় বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা, লাইসেন্স, পণ্যের মান ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান বাছাইয়ের পরামর্শ দিয়েছে বিসিসিআই।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে চীনা সহায়তায় ‘বাংলাদেশ-চীন টেকনিক্যাল অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট’ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

একই সঙ্গে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার রোধে তদারকি জোরদার এবং বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা স্থাপনে উৎসাহ দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা