× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২ পিএম

বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ছবি: বাসস

বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ছবি: বাসস

চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। নিউইয়র্কে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তার নেতৃত্বে আগামী এক বছর পরিচালিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রম। 

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী ৮ সেপ্টেম্বর শুরু হওয়া ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

এর আগে চলতি বছরের ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করেন। গোপন ব্যালটে মোট ১৯০টি ভোট পড়ে; কাকোরিস পান ৯১ ভোট।

এ নির্বাচন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালাক্রমিক প্রতিনিধিত্বের ভিত্তিতে অনুষ্ঠিত হয়।

দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানকে সামনে পড়তে হবে একাধিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে।

তার সভাপতিত্বে প্রথম বড় আয়োজন হবে ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সাধারণ বিতর্ক। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর বিশ্বনেতারা সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

এ সময় রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ। ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হয়েছিলেন। ফলে প্রায় ৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে এলেন।

বাংলাদেশের জন্য তাই খলিলুর রহমানের এক বছরের সভাপতিত্ব শুধু মর্যাদার বিষয় নয়; বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ সময়ে দেশের কূটনৈতিক সক্ষমতা ও বহুপক্ষীয় ভূমিকা তুলে ধরারও বড় সুযোগ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা