ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯ পিএম
ভোলা মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ উঠেছে।
এ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।
ভোলা মডেল থানায় মঙ্গলবার বিকালে তিনি জিডিটি করেন।
এতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো. মাসুমের (১৮) নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া আরও পাঁচ থেকে সাতজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জিডিতে খন্দকার আল আমিন অভিযোগ করেন, শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা ফেসবুকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
খন্দকার আল আমিন বলেন, এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।