প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩ পিএম
মোহাম্মদ আমিন উর রশিদ। ফাইল ছবি
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকায় নিজ বাসভবনে মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।
তার বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।