× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করা সেই যুবকের বিরুদ্ধে মামলা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম

মহিবুল্লাহ মুবিন মাঝি। ছবি: মুবিনের ফেসবুক থেকে

মহিবুল্লাহ মুবিন মাঝি। ছবি: মুবিনের ফেসবুক থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে আটক করা যুবক মহিবুল্লাহ মুবিন মাঝির বিরুদ্ধে মামলা হয়েছে। 

তবে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তার ফেসবুকে আওয়ামীপন্থী একাধিক পোস্ট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে  সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার মধ্যরাতে ঢাকার তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে করেছে। এরপর রবিবার মহিবুল্লাহ মুবিন মাঝিকে আদালতে পাঠানো হয়।

ফার্মগেটের খামারবাড়ি এলাকায় শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গেলে ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর মুবিন বন্ধ রাখা সড়কের একটি লেন দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢুকে পড়েন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামিয়ে হেফাজতে নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মুবিন প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে গাড়ির পাশে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে সালামও দেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

তেজগাঁও থানা পুলিশ জানায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে যান। নিরাপত্তার অংশ হিসেবে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের একটি লেন বন্ধ রাখা হয়েছিল। 

গাড়িবহর অনুষ্ঠানস্থলে ঢোকার পর ওই লেন দিয়ে মুবিন প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মুবিন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাঁট এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর ঢাকায় ফিরে তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় থাকেন।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মুবিনের আগের কোনো অপরাধের রেকর্ড আছে কি না তা যাচাই করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুবিন দাবি করেন, সড়কের লেনটি বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না এবং অসাবধানতাবশত সেখানে ঢুকে পড়েন বলেও জানান তিনি।

তবে পুলিশ বলছে, বিষয়টি আরও যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং মামলার পরও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা