× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ

বাসস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে একটি রবিবার সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের জন্য একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। অনুমোদিত ডিলার বা ব্যাংকগুলো এই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা একটি সার্কুলার অনুযায়ী, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকবে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত বার্ষিক সীমার মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ ডলার হিসেবে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা নগদ ডলার আকারে ছাড় করা যাবে না।

বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে অনুমোদিত ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা