× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসের আমদানি নির্ভরতা থেকে বের হতে চায় সরকার: প্রেস সচিব

বাসস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০ পিএম

রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। ছবি: বাসস

রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। ছবি: বাসস

সরকার গ্যাস সংকটের স্থায়ী সমাধান করতে চায় এবং এ জন্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

তিনি বলেন, “আমরা গ্যাস সঙ্কটের স্থায়ী সমাধান করতে চাই। গ্যাসের জন্য সম্পূর্ণ আমদানি নির্ভর না হয়ে, নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই। যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়।”

রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে রবিবার আয়োজিত ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আজকে গ্যাসের, বিদ্যুতের কিংবা তেলের যে সঙ্কট, এই তিনটাই তো ভাই-বোনের মতো। একটা অপরের সঙ্গে সম্পর্কিত। আমাদের বিদ্যুৎ চাইতে গেলে আবার গ্যাস লাগবে। গ্যাস যেখান থেকে কেনা হতো সেখানে তারা এখন বিক্রি করতে পারছে না। যুদ্ধের কারণে তারাও এখন সমস্যায় আছে।” 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সরকার পরিচালনার দায়িত্বে এসেছি, আমরা কোন অজুহাত দেখাতে চাই না। আমরা দুইটা জিনিস করতে চাই— গ্যাসের সম্পূর্ণ আমদানি নির্ভর না হয়ে নিজস্ব উৎস থেকেও গ্যাস সংগ্রহ করতে চাই। যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। একই সাথে এটার একটা স্থায়ী সমাধানও করতে চাই।”

আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, ২০২২ সালের আগস্ট মাসে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের সময় এই বাংলাদেশেও কিন্তু অফিসের সময়ের পরিবর্তন করা হয়েছিল। সপ্তাহের কয়েক দিন স্কুলও বন্ধ রাখা হয়েছিলো। একটা সরকার ২০০৯ সাল থেকে একটানা এতদিন ক্ষমতা থাকার পরেও যখন যুদ্ধ লাগলো তখন জ্বালানি সঙ্কটের কারণে তাকে যদি অফিসের সময় পরিবর্তন করতে হয়, তাহলে এই সরকারটা আসছে মাত্র ছয় মাস । 

তিনি বলেন, “বিগত সময়ের সকল দায় ছয় মাসের সরকারকে আপনি দিতে পারেন না। কোন একটা জিনিসে স্থায়ী সমাধানের জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এ সময় তিনি বলেন, “সরকার চায় তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখুক, যাতে তারা বাংলাদেশে অবস্থান করেও বিশ্বের যেকোনো স্থানের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পায়।”

এ ক্ষেত্রে ইআরএফকে তার সদস্যদের জন্য ভাষা শিক্ষা কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রেস সজীব।

প্রেস সচীব আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো প্রান্তের তথ্য মুহূর্তেই আদান-প্রদান সম্ভব হচ্ছে। একসময় অকল্পনীয় ‘বিশ্বজোড়া পাঠশালা’ ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে। তাই তরুণদের পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের জন্য একাধিক ভাষা শেখাকে অগ্রাধিকার দিতে হবে। 

এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা