× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ঢাকার নিজ বাসভবনে রবিবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম।

পরে তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন, ব্যবসায়ী মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, ফরিদা বেগম চার ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার ও স্বজনদের কাছে তিনি ছিলেন স্নেহশীল ও অভিভাবকতুল্য একজন ব্যক্তি।

ঢাকার গুলশান আজাদ মসজিদে রবিবার বাদ জোহর ফরিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা