× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশ চেষ্টা’, হেফাজতে আরোহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৩ পিএম

আটক হওয়া মোটরসাইকেল আরোহী। ছবি: ভিডিও থেকে

আটক হওয়া মোটরসাইকেল আরোহী। ছবি: ভিডিও থেকে

ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তবে প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড বা সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রধানমন্ত্রী প্রবেশের পরপরই খামারবাড়ি মোড়ে শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খামারবাড়ি মোড় থেকে ফার্মেটমুখী সড়কের বাম লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ডান লেনে স্বাভাবিকভাবে যান চলাচল করছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বিজয় সরণি ও উড়োজাহাজ মোড় হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর এক মোটরসাইকেল আরোহী বন্ধ থাকা বাম লেনে প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে তেজগাঁও থানা পুলিশ ওই যুবক ও তার মোটরসাইকেল হেফাজতে নেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, সড়কের বাম লেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না।

ওসি জানান, ওই যুবকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে নিরাপত্তা বেষ্টনীর কাছে তার প্রবেশের চেষ্টা করাকে গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা