× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ সচল রেখে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদ কার্যকরভাবে সচল এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার সাংবিধানিক ও সংসদীয় সুযোগ বিদ্যমান থাকায় আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে শনিবার ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সিটিজেন ফোরাম বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস’ (বিসিএআই) এ বৈঠকের আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, “সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালান্সের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ রয়েছে। বিরোধী দলের দায়িত্ব হলো সংসদীয় বিতর্কের মধ্য দিয়ে সরকারকে জবাবদিহির আওতায় রাখা। তবে সংসদের বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন”।

অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে দেশি-বিদেশি বিভিন্ন অপশক্তি সক্রিয় থাকে বলেও তিনি সতর্ক করেন।


সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়নে তিনি বলেন, “গত দুই দশকের ফ্যাসিবাদী চর্চা, ভঙ্গুর সমাজব্যবস্থা ও বিপর্যস্ত অর্থনীতি থেকে দেশকে ঘুরিয়ে সঠিক গতিমুখ নির্ধারণে সরকার সক্ষম হয়েছে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়; তবে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে”।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা ও ভুল নীতির সমালোচনা করে বিকল্প উৎস অনুসন্ধান এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগের কথা জানান। একই সঙ্গে আমদানির নতুন উৎস সৃষ্টি, ব্যয় কমানো ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থর সঞ্চালনায় এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা