× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথসভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১০:৩৪ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শনিবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে।

আজ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ২টায় যৌথসভা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার টুঙ্গিপাড়ায় গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুই দিনের সফরে সড়কপথে পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

শুক্রবার বিকালে তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় যান আওয়ামী লীগ প্রধান। সেখানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন। পরে দিঘলিয়া থেকে খুলনা হয়ে টুঙ্গিপাড়া ফেরেন। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা