× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে রপ্তানি করা হবে টাঙ্গাইলের জিআই পণ্য ‘চমচম’

বাসস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬ পিএম

ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী জিআই পণ্য চমচম বিদেশে রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুক্রবার তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে।

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, “টাঙ্গাইলের চমচম সারা দেশ তথা বিশ্বের অনেকেই কমবেশি চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও আমাদের ঐতিহ্যের অংশ। এই পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

“আমাদের ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার জন্যই এ আয়োজন। টাঙ্গাইলের ঐতিহ্য ও অর্জন বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। এই ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে ঐতিহাসিক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, “এই ফেস্টিভ্যালের কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, টাঙ্গাইলের পণ্য মানুষের মাঝে তুলে ধরা এবং সেগুলো সম্পর্কে জানানো। পাশাপাশি দেশের মানুষের কাছে আমাদের ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করা।”

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী গোপালপুরের একটি অনুষ্ঠানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি ও চমচম নিয়ে কথা বলেছিলেন। তিনি আনারসের কথাও বলেছিলেন। টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।”

চমচম শিল্পের প্রসার ঘটাতে পারলে রপ্তানি আয়ের পাশাপাশি মানুষের আগ্রহ ও কর্মসংস্থান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা