× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় হাসিনা-রেহানাসহ আসামি তিন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭ পিএম

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ফাইল ছবি

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ফাইল ছবি

বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে প্রায় ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা হয়।

দুদকের অনুসন্ধান-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করা হয়নি। ব্যাংকারদের সংগঠন বিএবির নির্বাহী কমিটির সভায় আলোচ্যসূচিতে বিষয়টি না থাকা সত্ত্বেও ‘বিবিধ’ আলোচনায় এটি উপস্থাপন করে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও এসেছে অনুসন্ধানে।

নথি অনুযায়ী, বাংলাদেশে কার্যরত ৪১টি তফসিলি ব্যাংক থেকে তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক। এসব তথ্য পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

৪১ ব্যাংক থেকে ২৭৬ কোটি টাকা

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বিএবির তৎকালীন সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।

তবে বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা–সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে দুদক বলেছে, ওই তহবিল থেকে ট্রাস্টে এ ধরনের অনুদান দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা বা নীতিমালা পাওয়া যায়নি।

নথিতে আরও বলা হয়েছে, ট্রাস্টের অনুকূলে অর্থ দেওয়ার জন্য কোনো সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা না থাকা সত্ত্বেও ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহ করা হয়।

৬৭ কোটি টাকার ব্যয়ের ভাউচার নেই

শুধু ব্যাংক থেকে টাকা সংগ্রহ নয়, ট্রাস্টের আয়কর রিটার্নে বড় অঙ্কের ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে দুদক।

নথিতে বলা হয়েছে, ২০১৬-১৭ করবর্ষ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের দাখিল করা আয়কর রিটার্নে ৬৭ কোটি ৫৩ লাখ ৬২ হাজার ৪৪৯ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়।

এই ব্যয়ের পক্ষে ভাউচারসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়ে ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি বলে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা