প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মিজ নাসরিন জাহানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে তার এই অবসর কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৩(১)(ক) অনুযায়ী ৫ সেপ্টেম্বর থেকে নাসরিন জাহানকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।