ছবি: এআই
সংবাদপত্রসেবীদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় এক সমাবেশ অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে আয়োজিত সমাবেশে সংবাদপত্রসেবীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এক বার্তায় এ তথ্য জানিয়ে ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সংশ্লিষ্ট সবাইকে সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।