× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাস্টমসের টানা অভিযান, জব্দ প্রায় কোটি টাকার পণ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৪ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামাদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামাদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

এসব অভিযানে বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকার আটক করা হয়।

টানা এই অভিযান চালানো হয় ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের এসভি৮০৪ উড়োজাহাজে আসা দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ-শিফট। 

জব্দকৃত বিদেশি মদ রেড লেবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন- মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিন ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি৩৩৯ উড়োজাহাজের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০। এসব মুঠোফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

তার ব্যাগেজ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০টি মাদারবোর্ডসহ বাটন মোবাইল ফোনের পর্দা জব্দ করা হয়।

এলসিডির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডের মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া টহলকালে ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ উড়োজাহাজের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি চালানো হয়।

তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি১৪৮ উড়োজাহাজের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিলসহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত এসব অভিযান মিলিয়ে দুই দিনে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী যাচাই-বাছাই এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা