× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাদশে ভর্তি শুরু আজ, মেধায় ৯৩ শতাংশ আসন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১ এএম

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ থেকে। ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ থেকে। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে বুধবার থেকে।

দেশের সরকারি-বেসরকারি কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬’ এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সময়সূচি অনুযায়ী, এবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। 

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং শিক্ষার্থীর পছন্দক্রম বিবেচনা করে কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

আবেদনের সময় শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী কলেজ নির্বাচন করতে পারবেন। 

অনলাইন আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ফল পরিবর্তন হলে আবেদনের সুযোগ

এসএসসি বা সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সময়ে আগে দেওয়া কলেজের পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

৭ শতাংশ কোটা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

নীতিমালা অনুযায়ী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন রাখা হয়েছে। সব মিলিয়ে কোটার পরিমাণ ৭ শতাংশ।

কোটায় আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কোটার প্রার্থীদের মধ্যেও মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ ও প্রমাণপত্র যাচাই করা হবে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন কার্যক্রমের জন্য নির্ধারিত ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

একই সঙ্গে বিভিন্ন কোটায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনাও দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি

    • অনলাইন আবেদন: ২–১০ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত

    • ফল পরিবর্তনকারী শিক্ষার্থীদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তন: ১২–১৩ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত

    • নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, রাত ৮টা

    • ভর্তি নিশ্চায়ন: ১৭–১৯ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত

    • কলেজে চূড়ান্ত ভর্তি: ২০–২২ সেপ্টেম্বর

    • একাদশ শ্রেণির ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা