× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দিনের সফরে রবিবার ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিবিসি বাংলা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিবিসি বাংলা

দুই দিনের সফরে আগামী রবিবার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জন্মভূমিতে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর সফরকে কেন্দ্র করে জেলায় চলছে প্রস্তুতি।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছাবেন। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্তানে তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক, মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে। সদ্য দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরজুড়ে চলছে সাজসজ্জার প্রস্তুতি।


সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল। জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রয়োজনীয় নিয়ম মেনে সীমিতসংখ্যক বিশেষ অতিথি উপস্থিত থাকবেন।

এদিকে রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, সংবর্ধনা অনুষ্ঠানটি নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক ও নিরপেক্ষ পদ হওয়ায় অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো দলীয় প্রতীক ও ব্যানার প্রদর্শন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এর আগে গত ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা থাকলেও সফরটি স্থগিত করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা