× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসন, কর ও ডিএমপিতে বড় রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৪৯ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

প্রশাসন, রাজস্ব ও আইনশৃঙ্খলা বাহিনীতে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ অতিরিক্ত কর কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে রবিবার এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়।

২৭ প্রশাসন কর্মকর্তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থল হিসেবে নির্ধারিত জেলাগুলো হলো—নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর।

এনবিআরে ৩৬ অতিরিক্ত কর কমিশনারের রদবদল

এদিকে এনবিআরের বিসিএস (কর) ক্যাডারেও বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করে দেশের বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষর করেছেন।

আদেশ অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১, মোহাম্মদ আব্দুল্লাহকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১, মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এবং মোহাম্মদ মঈনুল হাসানকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। ইভানা আফরোজ সাঈদকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, মুরাদ আহমেদকে ঢাকা কর অঞ্চল-০৩ এবং মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে। মাসুদুল করিম ভূঁইয়া পেয়েছেন ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্ব।

হাছিনা আক্তারকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এবং ফারজানা নাজনীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে। সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১-এ দায়িত্ব দেওয়া হয়েছে।

কামরুল হাসানকে ঢাকা কর অঞ্চল-১৮, শেখ মো. কামরুজ্জামানকে ঢাকা কর অঞ্চল-১৬, আরিফুল হককে এনবিআরের প্রথম সচিব (কর), তানিয়া সুলতানাকে ঢাকা কর অঞ্চল-২২ এবং মো. মারুফ উল আবেদীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে। মো. তানভীর মোর্শেদকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং তাছলিমা ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।

মুহা. রাশেদুল হাসানকে একই কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১, মো. সাইফুর রহমান রাসেলকে আন্তর্জাতিক কর ইউনিট, মুসতবা ইশতিয়াক আহমদকে ঢাকা কর আপিল অঞ্চল-০২ এবং দীপক কুমার পালকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া তরঙ্গ কুমার মন্ডলকে নারায়ণগঞ্জ কর অঞ্চল, ফারহানা শেখকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, অমিত কুমার দাসকে এনবিআরের প্রথম সচিব (কর), মো. ফারজানুল ইসলামকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-০৯, প্রণব সরকারকে রংপুর কর আপিল অঞ্চল, মো. আবুল কালাম আজাদকে যশোর কর অঞ্চল, মোহাম্মদ দাউদ হোসেনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬, মো. এনামুল কবিরকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক, বাপন চন্দ্র দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪, মো. শফিউল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এবং এস এম গালিব ফারুককে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে আগে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


ডিএমপির ৮ কর্মকর্তারও নতুন দায়িত্ব

অন্যদিকে ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে, মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার, মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগ এবং কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা