প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:২৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৮:২৫ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন। ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (কর) ক্যাডারের ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআরের প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইভানা আফরোজ সাঈদ, যিনি আগে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে ছিলেন। এ ছাড়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে মো. ফারজানুল ইসলামকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২ এবং মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-০৪-এ পাঠানো হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হাসানকে ঢাকা কর অঞ্চল-০১ এবং মুসতবা ইশতিয়াক আহমদকে ঢাকা কর আপিল অঞ্চল-০২-এ পদায়ন করা হয়েছে।
যশোর কর অঞ্চলের মুরাদ আহমেদকে ঢাকা কর অঞ্চল-০৩ এবং চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এ বদলি করা হয়েছে। এ ছাড়া মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-০২, হাছিনা আক্তারকে আয়কর গোয়েন্দা ইউনিট এবং রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-১৩-তে পাঠানো হয়েছে। ফারজানা নাজনীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০১ এবং সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর অভ্যন্তরীণ রেঞ্জ পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মো. কামরুল হাসানকে ঢাকা কর অঞ্চল-১৮, শেখ মো. কামরুজ্জামানকে ঢাকা কর অঞ্চল-১৬ এবং আরিফুল হক ও অমিত কুমার দাসকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে। তানিয়া সুলতানাকে ঢাকা কর অঞ্চল-২২ এবং মো. মারুফ উল আবেদীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এ পদায়ন করা হয়েছে।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মো. তানভীর মোর্শেদকে আয়কর গোয়েন্দা ইউনিট, তাছলিমা ইসলাম ও মুহা. রাশেদুল হাসানকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর ভিন্ন রেঞ্জে, এবং মো. সাইফুর রহমান রাসেলকে আন্তর্জাতিক কর ইউনিটে বদলি করা হয়েছে। এ ছাড়া দীপক কুমার পালকে ঢাকা কর অঞ্চল-০৬, তরঙ্গ কুমার মন্ডলকে নারায়ণগঞ্জ, ফারহানা শেখকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, এবং সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-০৯-এ পাঠানো হয়েছে।
রংপুর কর আপিল অঞ্চলে প্রণব সরকার, যশোরে মো. আবুল কালাম আজাদ, এবং বিসিএস (কর) একাডেমিতে মো. এনামুল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চলের বিভিন্ন ইউনিটে বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম ও মো. শফিউল ইসলামকে বদলি করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদ দাউদ হোসেনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬ এবং এস এম গালিব ফারুককে পাবনা কর অঞ্চলে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা বর্তমানে কোনো অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল হবে। তাদের অবিলম্বে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।