প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৫:০০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৫:২৭ পিএম
ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলি দেওয়া বিপুল পরিমাণ চিংড়ি জব্দের কথা জানিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর নেতৃত্বে কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজের ওপর ৩টি বাস তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় জেলি পুশ করা ২২৫ মণ চিংড়ি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দ চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।
প্রবা/আরএম/এমজে