প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হোটেল হলিডে ইনের সিনার্জি-৩ এ সোমবার সকাল ১১টায় এই সভা শুরু হবে।
সাধারণ সভায় সভাপতিত্ব করবেন এনইসির আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, গঠনতন্ত্র অনুমোদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ন্যাশনাল এডিটরস কাউন্সিলের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সদস্যদের মতামত নেওয়া হবে।
উল্লেখ্য, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠিত হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে চলতি বছরের দুই জুন আত্মপ্রকাশ করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।