× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছরে কোটি কর্মসংন্থান করবে সরকারি ফাউন্ডেশন: অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী ৫ বছরে সরকারি ফাউন্ডেশনগুলো ১ কোটি কর্মসংস্থান করবে। এ বিষয়ে কয়েকটি ফাউন্ডেশন কাজ করছে। তারাই যদি এক কোটি কর্মসংস্থান করে তাহলে সরকারের অন্যান্য উদ্যোগ আছে ফলে আশা করা যাচ্ছে এক কোটির বেশি কমংস্থান হবে। এটি করতে গিয়ে ফাউন্ডেশনগুলোকে যে ধরনের সহায়তা প্রয়োজন দেওয়া হবে। এছাড়া আরও চারটি ক্লাস্টারে কাজ করবে ফাউন্ডেশনগুলো।

ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে  শনিবার সবগুলো ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পিকেএসএফসহ আরও ২২টি ফাউন্ডেশন এ কাজ করবে। ব্রিফিং এ পরিকল্পনা বিভাগের সচিব এসএম শাকিল আকতাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোন লক্ষ্যই বাস্তবায়ন অযোগ্য নয়। আমরা ফাউন্ডেশনগুলোকে চাপ দেইনি। তারাই তাদের পরিকল্পনার কথা তুলে ধরেছে। উদ্দেশ্য বলেন, ফাউন্ডেশনগুলো পাঁচটি ক্লাস্টারভিত্তিক কাজ করবে। এগুলো হলো-এক গ্রাম এক পণ্য কর্মসূচী বাস্তবায়নে তারা কাজ করবে। এখানে রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া বর্তমান সংকটময় পরিস্থিতিতে জ¦ালানি সংকট মোকাবিলায় বর্তমান বিদ্যুতের যারা গ্রাহক তাদের উৎপাদকের কাতারে নিয়ে আসা হবে। অর্থাৎ নবাায়নযোগ্য জ¦ালানির ক্ষেত্রে সৌর বিদূুৎ তৈরিতে গ্রাহকরা ২০ শতাংশ খরচ বহণ করবে। বাকিটা ইডকলসহ অন্যান্য সংস্থা থেকে মেটানো হবে। স্বাস্থ্য ব্যবস্থায় বড় সংস্কার দরকার। 

সেখানে ফাউন্ডেশনগুলো কিভাবে ভূমিকা রাখতে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরও আছে, সার্বজনীন সামাজিক নিরাপত্তায় ফাউন্ডেশনগুলো কিভাবে কাজ করবে সেটি আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে দেশের প্রতিজন প্রতিবন্দী ব্যক্তিকে যুক্ত করা হবে। এছাড়া যাকাত সামাজিক নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবে। কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে ফাউন্ডেশনগুলো বলেন তিনি।

অর্থ উপদেষ্টা  বলেন, “অতীতের সরকার টেকসই জ্বালানি ব্যাস্থা গড়ে তোলেনি। তারা আমদানি নির্ভর ও আত্বীয় স্বজন তোষনের জন্য ব্যবস্থা নিয়েছিলেন। আমরা সেখানে টেকসই জ¦ালানির নিশ্চয়তা করতে চাচ্ছি। কিনিয়োগ বাড়াতে নানা কর্মসূচী নেওয়া হয়েছে। আমাদেও লক্ষ্য হলো ট্রিয়িণ ডলারের লক্ষ্যমাত্রা। পতিত সরকার যে কাজগুলো পিছিয়ে দিয়ে গেছে সেজন্যই তারা পালিয়েছে। আমরা প্রথমে পুনরুদ্ধার করছি এরপরও পুনর্গন করা হবে। আমাদের সব লক্ষই বাস্তবসম্মত। তিনি আরও বলেন, আমরা কোন সত্যৗই কার্পেটের নিচে ঢেকে রাখতে চাইনা। বিবিএসকে ফরেনসিক করা হচ্ছে। বিবিএসকে শক্তিশালী ও স্বাধীন করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা