× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল

বিবিসি বাংলা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।

সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে একটি প্রশ্নের জবাব দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়।”

তার এই বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এসময় জাতীয় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। এমন পরিস্থিতির মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে এ নিয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংসদ অধিবেশনে তুচ্ছ, তাচ্ছিল্য করে কথা বলার অভিযোগ তোলেন তিনি।

“উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন,” বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরবর্তীতে তার বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার আশ্বাস দিলেও, তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে বলেন বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, “সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।”

পরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় তার একটি বক্তব্য নিয়েও আপত্তি জানান বিরোধী দলের নেতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা