× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিমুক্ত সেবায় জোর ভূমি মন্ত্রণালয়ের

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় জনবল নিয়োগের মাধ্যমে ভূমি প্রশাসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় ভূমি মন্ত্রণালয়।

একই সঙ্গে ভূমি সেবাকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি নাগরিকদের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, নিয়োগের পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এর ফলে তরুণ মেধাবীরা যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পেয়েছেন।

তবে নিয়োগ প্রক্রিয়ায় অর্জিত এই স্বচ্ছতার মর্যাদা ধরে রাখতে কর্মজীবনেও কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভূমি সেবার জটিলতা ও চলমান সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল একটি বিষয়। সময়ের পরিক্রমায় ভূমি-সংক্রান্ত আইন ও মালিকানার ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে। এসব জটিলতা কমিয়ে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমানে ভূমি সেবাকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন।

তিনি জানান, প্রবাসীদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ এবং দেশের অভ্যন্তরে ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগ নিয়ে আগে নানা ধরনের আশঙ্কা থাকলেও শতভাগ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হওয়ায় সেসব প্রশ্নের অবসান হয়েছে।

নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সেবাদানের সময় কর্মকর্তাদের নিজেদের আবেদনকারীর জায়গায় বসিয়ে ভাবতে হবে। সেবাপ্রার্থীর অবস্থান থেকে বিষয়গুলো বিবেচনা করতে পারলে নাগরিকরা কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা পাবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা