প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:১৯ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৫ সদস্যের এক প্রতিনিধিদল।
বঙ্গভবনে বৃহস্পতিবার দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।