× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চাঁন্দাবিডি ডটকম’ চালু: অভিযোগের শীর্ষে ঢাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৯:১১ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ০৯:২১ এএম

চাঁন্দাবিডি ডটকম। ছবি: চাঁন্দাবিডি ডটকম থেকে স্ক্রিনশট নেওয়া

চাঁন্দাবিডি ডটকম। ছবি: চাঁন্দাবিডি ডটকম থেকে স্ক্রিনশট নেওয়া

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

চালুর পর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির পাবলিক লেজারে নয়টি রিপোর্ট জমা পড়ে। এতে মোট চাওয়া বা দেওয়া অর্থের পরিমাণ ছিল ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। 

সর্বশেষ লাইভ পাবলিক লেজার অনুযায়ী,  এই প্রতিবেদন লেখা পর্যন্ত জমা পড়েছে ৬২টি রিপোর্ট। এর মধ্যে ঢাকা বিভাগ থেকেই এসেছে সবচেয়ে বেশি- ২২টি। মোট রিপোর্ট করা অর্থের পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৫৪৫ টাকা।

প্রকাশিত অভিযোগগুলোর মধ্যে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান, নির্মাণকাজ ও জনসমাগমস্থলকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

সদরঘাট, সাভার, মিরপুর, কলাবাগান, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে রিপোর্ট জমা পড়েছে।

এর মধ্যে মোহাম্মদপুরের নবীনগর এলাকায় নির্মাণকাজে বাধা দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।

মিরপুর-১৪ এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থ দাবির পাশাপাশি দুই লাখ টাকা লুটের অভিযোগও জমা পড়েছে।

আগের রিপোর্টগুলোর মধ্যে টঙ্গী পৌরসভা অফিসে ট্রেড লাইসেন্স নবায়নে নির্ধারিত ফির বাইরে ৫০০ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে।

মিরপুরের ৬০ ফুট এলাকায় নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে এক লাখ টাকা চাঁদা দাবি এবং পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় পানি ও গ্যাস সংযোগ পুনঃস্থাপনের নামে অর্থ চাওয়ার অভিযোগও প্রকাশ করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম ও ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার উদ্যোগের অভিজ্ঞতা থেকে এটি তৈরি করা হয়েছে। নাগরিকরা পরিচয় গোপন রেখে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ব্যবসা ও নির্মাণকাজকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির তথ্য জানাতে পারবেন।

তবে কর্তৃপক্ষ বলছে, ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধ হিসেবে বিবেচ্য নয়। প্রতিটি এন্ট্রি অযাচাইকৃত নাগরিক অভিযোগ হিসেবে বিবেচিত হবে এবং ভুল তথ্য ও ব্যক্তিগত আক্রমণ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনা হবে। নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করে চাঁদাবাজির ধরন ও প্রবণতার একটি প্রাথমিক চিত্র তুলে ধরাই উদ্যোগটির মূল লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা