× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুম হওয়া ২৫০ জনের বেশি মানুষের সন্ধান এখনও পাওয়া যায়নি: চিফ প্রসিকিউটর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৮:২৬ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এসব ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অপহরণের শিকার হয়েছেন। গুমের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ সব তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ২৫০টি পরিবারের অভিযোগ এসেছে এবং ওই ব্যক্তিদের কারও সন্ধান এখনও মেলেনি। তদন্ত কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি ভুক্তভোগী পরিবারের সদস্যদের জবানবন্দি রেকর্ড করছেন।

আমিনুল ইসলাম বলেন, যেসব স্থান থেকে এসব মানুষকে অপহরণ করা হয়েছিল, সেগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পরিবারের অভিযোগ ধরে তদন্ত চলায় এবং নিখুঁত তদন্তের স্বার্থে সময় লাগছে। তবে যাদের এখনও সন্ধান পাওয়া যায়নি, তাদের পরিবারের অভিযোগ চলমান অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

সব গুমের শিকার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবার মামলার বিচার একই মাপকাঠিতে হবে। 

গুমের সব মামলা তদন্তে পাঁচ সদস্যের একটি বড় টিম কাজ করছে এবং প্রসিকিউশনও সমন্বয় করছে। শিগগিরই দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন।

তারা রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করার অনুরোধ জানান এবং মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা