× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২১:৩৭ পিএম

বিদিশা এরশাদ। ছবি: বিদিশার ফেসবুক

বিদিশা এরশাদ। ছবি: বিদিশার ফেসবুক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ঢাকার গুলশান এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম মামলার রায় ঘোষণা করেন।

রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর বিদিশা এরশাদকে আদালতের সংশ্লিষ্ট প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা