× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৪৪ পিএম

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬। ফাইল ছবি

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬। ফাইল ছবি

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহিদ নকীব হলে সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া তাকে অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের ধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বীর ইউনিটসমূহের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটসমূহ ভবিষ্যতেও সেনাবাহিনীর পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি); সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা